Americans detained: শ্রীনগর বিমানবন্দরে আটক ২ মার্কিন নাগরিক, লাগেজ থেকে উদ্ধার নিষিদ্ধ স্যাটেলাইট ফোন

Americans detained

এই দিনকাল: নিষিদ্ধ স্যাটেলাইট ফোন বহন করার অভিযোগে দুই মার্কিন নাগরিককে (Americans detained) আটক করল পুলিশ। রবিবার শ্রীনগর বিমানবন্দরে তল্লাশি চালানোর সময় বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা প্রথমে মার্কিন নাগরিকের লাগেজে স্যাটেলাইট ফোন খুঁজে পায়। তার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। লাগেজে স্যাটেলাইট ফোন পাওয়া যাওয়ার পর বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা প্রথমে ওই মার্কিন নাগরিকদের জিজ্ঞাসাবাদ করেন। কেন তাঁরা … Read more

Crime: গলা কেটে দুই শিশুকন্যাকে খুন বাবার, নিজেই পুলিশকে খবর দেয় অভিযুক্ত

Crime

এই দিনকাল: নিজের যমজ দুই শিশুকন্যাকে গলা কেটে খুন (Crime) করল জন্মদাতা বাবা। হাড়হিম করা এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে। দুই সন্তানকে খুনের পর অভিযুক্ত নিজেই থানায় খবর দেয়। পরে তদন্তকারীরা এসে ঘাতক জন্মদাতাকে গ্রেফতার করে। তদন্তে কী জানা যাচ্ছে (Crime)? পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি কানপুরে নিজের বাড়িতেই ১১ বছর বয়সী দুই কন্যাকে … Read more

Dinesh Trivedi: তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের রাষ্ট্রদূত করে পাঠাচ্ছে মোদী সরকার

Dinesh Trivedi

এই দিনকাল: গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদীকে (Dinesh Trivedi) বাংলাদেশে রাষ্ট্রদূত করে পাঠাচ্ছে নয়াদিল্লি। পাঁচ বছর আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া এই নেতাকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কূটনীতিক প্রণয় ভার্মার জায়গায় ত্রিবেদীকে নিয়োগ করা হচ্ছে। তবে বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব … Read more

Bird Flu: কর্নাটকে বার্ড ফ্লু ভাইরাসের হদিস, ১০ জনকে পাঠানো হল কোয়ারেন্টাইনে, নিধন করা হল কয়েক হাজার মুরগি

Bird Flu

এই দিনকাল: বার্ড ফ্লু (Bird Flu) বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (H5N1) ভাইরাসের সন্ধান মিলল কর্নাটকে। বেঙ্গালুরুর কাছে হেসারাঘাট্টার মুথুর গ্রামে পোল্ট্রি খামারে এই ভাইরাস শনাক্ত করা হয়েছে। চলতি ২০২৬ সালে কর্নাটকে এই প্রথম সংক্রামক ভাইরাসের হদিস মিলল। ভাইরাস চিহ্নিত হওয়ার পর সাত হাজারের বেশি মুরগিকে মেরে ফেলা হয়েছে। সেই সঙ্গে সতর্কতা মূলক পদক্ষেপ হিসেবে পোল্ট্রি খামারের … Read more

PM Modi: শনিবার রাত সাড়ে আটটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী, কী বলেন সেদিকেই তাকিয়ে দেশবাসী

PM Modi

এই দিনকাল: লোকসভায় মহিলা সংরক্ষণ বিল ভোটাভুটিতে হেরে যাওয়ার পরদিন জাতির উদ্দেশে ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। তাঁর কার্যালয়ের তরফে জানানো হয়েছে শনিবার রাত সাড়ে আটটায় দেশবাসীর উদ্দেশে কথা বলবেন প্রধানমন্ত্রী। তবে কী বলেন দেশের প্রশাসনিক প্রধান, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। নতুন কোনও প্রকল্পের ঘোষণা করবেন নাকি অন্য কিছু তা নিয়েই … Read more

Lord Krishna: ভগবান কৃষ্ণের সঙ্গে মাংসের ছবি প্রকাশ করে গ্রেফতার রেস্টুরেন্ট মালিক

Lord Krishna

এই দিনকাল: মালায়ালম নববর্ষ বিশু উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান গ্রাহক টানার জন্য চমকদার বিজ্ঞাপন দেন। সেই রকমই করতে গিয়ে (Lord Krishna) ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে গ্রেফতার হলেন এক রেস্টুরেন্ট মালিক। ঘটনাটি ঘটেছে বামশাসিত কেরলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত রেস্টুরেন্ট মালিকের নাম আরশাদ। তিনি চেরথালার মনোরমা জংশনের কাছে একটি রেস্টুরেন্ট চালান। অভিযোগ, আরশাদ চিকেন মান্ডির সঙ্গে … Read more

Women’s Quota Bill: সমর্থন পেল না মোদী সরকার, লোকসভায় পাশ হল না মহিলা সংরক্ষণ বিল!

Women's Quota Bill Fails Lok Sabha Test, Doesn't Get Two-Thirds Majority

এই দিনকাল: সংসদে ভোটাভুটিতে হেরে গেল মোদী সরকারের আনা মহিলা সংরক্ষণের (Women’s Quota Bill) জন্য ১৩১তম সংবিধান সংশোধনী বিল। শুক্রবার এই বিলের পক্ষে ভোট দেন ২৯৮ জন। বিলের বিপক্ষে ভোট দেন ২৩০ জন সাংসদ। এটি পাশ হওয়ার জন্য উপস্থিত সাংসদদের দুই তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন ছিল। এদিন ভোটাভুটিতে হেরে যাওয়ার পর কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বিষয়টিকে … Read more

Naxal: ভারতে আর কোনও মাওবাদী-প্রভাবিত জেলা নেই, জানাল স্বরাষ্ট্র মন্ত্রক

এই দিনকাল: দেশে মাওবাদী (Naxal) প্রভাবিত জেলার সংখ্যা শূন্য। এমনটাই জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। পাঁচ দশকেরও বেশি সময় ধরে চলা অতি বামপন্থার এটি একটি উল্লেখযোগ্য পরিবর্তন বলে মনে করা হচ্ছে। গত ৮ এপ্রিল নয়টি রাজ্যকে এক বিজ্ঞপ্তি পাঠিয়েছে অমিত শাহের মন্ত্রক। সেখানে বলা হয়েছে, ৩১ মার্চের পর একটি পর্যালোচনায় দেখা গেছে ‘দেশের কোনও জেলাই এখন … Read more

Delimitation Bill: মহিলা সংরক্ষণ সমর্থন করলেও আসন পুনর্বিন্যাস বিলের বিরোধিতায় এককাট্টা ইন্ডিয়া ব্লক

এই দিনকাল: ছন্নছাড়া ইন্ডিয়া ব্লককে (INDIA bloc) এক টেবিলে নিয়ে এলো মোদী সরকারের প্রস্তাবিত আসন পুনর্বিন্যাস বিল (delimitation bill)। আগামী ১৬ এপ্রিল সংসদে বিশেষ অধিবেশন ডেকে মহিলা সংরক্ষণ বিল এবং আসন পুনর্বিন্যাস বিল পাশ করাতে সচেষ্ট হয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এই আবহে রণকৌশল ঠিক করতে বৈঠকে বসলেন ইন্ডিয়া ব্লকের নেতৃত্ব। বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন … Read more

Samrat Choudhary: বিহারে প্রথম মুখ্যমন্ত্রী পেল বিজেপি, নজির গড়ে শপথ নিলেন সম্রাট চৌধরী

এই দিনকাল: স্বাধীন ভারতবর্ষে প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী পেল বিহার। বুধবার পাটনায় লোক ভবনে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন পদ্ম শিবিরের নেতা (Samrat Choudhary) সম্রাট চৌধরী। বিহারের ২১তম মুখ্যমন্ত্রী হিসেবে তিনি এদিন শপথ নেন। রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন (অবসরপ্রাপ্ত) সম্রাট চৌধরীকে শপথবাক্য পাঠ করান। রিপোর্ট অনুসারে সম্রাট ছাড়াও এদিন শপথ নিয়েছেন জেডিইউ-এর বিজয় কুমার … Read more