Ram Navami: ওড়িশায় রাম নবমীর মিছিল থেকে গুলি চালালেন বিজেপি বিধায়ক! দায়ের অভিযোগ

এই দিনকাল: রাম নবমীর (Ram Navami) মিছিল থেকে শুন্যে গুলি চালানোর অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ওড়িশার বালেঙ্গির জেলায়। গুলি চালানোর পর আতঙ্ক ছড়িয়ে পড়ে উপস্থিত মানুষজনের মধ্যে। নিরাপত্তা নিয়ে উদ্বেগের গোটা দৃশ্যটি ধরা পড়েছে ক্যামেরায়। ঘটনার পর ওই বিধায়কের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রিপোর্ট অনুসারে, ওড়িশার তিতলাগড়ের বিধায়ক নবীন জৈন। তিনি বিজেপির … Read more

Bank Error: ব্যাঙ্কের ভুলে অ্যাকাউন্টে ১০ কোটি টাকা! মহিলা বললেন, ‘ফিরিয়ে নিন’

এই দিনকাল: ব্যাঙ্কের ভুলের (Bank Error) কারণে এক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে ছিল প্রায় ১০ কোটি টাকা! কিন্তু সেই টাকা না তুলে তিনি তা ফিরিয়ে নিতে বলেছেন। আর তাঁর এই অসাধারণ সততার কারণে প্রশংসায় ভাসছেন উত্তরপ্রদেশের মইনপুরী জেলার বাসিন্দা ওই মহিলা। রিপোর্ট অনুসারে, ওই মহিলার নাম রীতা। পেশায় তিনি কৃষি কাজ করেন। মইনপুরী জেলার বিছওয়ান … Read more

Crime: আইসক্রিম বিক্রেতার ধড়-মুণ্ডু আলাদা করে দিল এক ব্যক্তি, ভয়াবহ ঘটনা উত্তরপ্রদেশে

Crime

এই দিনকাল: বাকবিতণ্ডার জেরে ধারালো অস্ত্র দিয়ে এক আইসক্রিম বিক্রেতার ধড় থেকে মুণ্ডু (Crime) আলাদ করে দিল এক ব্যক্তি। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাবাঁকিতে। খুন করার পর অভিযুক্ত বাড়ি ফিরে শান্ত ভাবে রান্নার কাজ করতে শুরু করে। পরে পুলিশ তার বাড়ি থেকে গ্রেফতার করে ওই ব্যক্তিকে। রিপোর্ট অনুসারে নিহত ব্যক্তির নাম বাবলু। ২৫ বছর বয়স … Read more

Muslim: শ্রেণিকক্ষে মুসলিম ছাত্রকে ‘সন্ত্রাসবাদী’ তকমা, অভিযোগ দায়ের অধ্যাপকের বিরুদ্ধে

এই দিনকাল: ধর্মীয় বিশ্বাসে মুসলিম (Muslim) এক ছাত্রকে ‘সন্ত্রাসবাদী’ তকমা অধ্যাপকের। যা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। অভিযোগ, ওই ছাত্রকে সন্ত্রাসবাদী বলার পাশাপাশি তাকে অপমানও করেন অভিযুক্ত। গোটা বিষয়টি নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে শনিবার একটি এফআইআর দায়ের করেছে পুলিশ। ক্লাসে বিঘ্ন ঘটানোর অভিযোগে ওই ছাত্রকে তিরস্কার করেছেন অভিযুক্ত অধ্যাপক। সেই সময়কার … Read more

Petrol: পেট্রোল-ডিজেলে ১০ টাকা করে অন্তঃশুল্ক কমানোর সিদ্ধান্ত মোদী সরকারের

এই দিনকাল: পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি উদ্বেগ তৈরি হয়েছে। ভারতেও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এই আবহে তেল বিপণনকারী সংস্থাগুলিকে ক্ষতির মুখে পড়া এড়াতে পেট্রোল (Petrol) ও ডিজেলের মূল্যে লিটার প্রতি ১০ টাকা করে অন্তঃশুল্ক কমানোর সিদ্ধান্ত নিওলে কেন্দ্রীয় সরকার।কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে পেট্রোলের উপর চাপানো শুল্ক ১৩ টাকা থেকে … Read more

Dalit: পারিশ্রমিক চাওয়ায় দলিত যুবককে ফুটন্ত তরলে ফেলে দেওয়ার অভিযোগ! চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

এই দিনকাল: কাজ করেছেন, কিন্তু পারিশ্রমিক বাকি রেখেছিল মালিক। আর প্রাপ্য মজুরি চাইতেই দলিত (Dalit) যুবককে ফুটন্ত আখের রসে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। রিপোর্ট অনুসারে, মৃত যুবকের নাম নিহত কুলদীপ কুমার। গত ১১ মার্চ তাঁর সঙ্গে এই … Read more

Muslim: অসমের কোকরাঝাড়ে গো-মাংস উদ্ধার সন্দেহে মুসলিমদের বাড়ি ভাঙচুর

Crime

এই দিনকাল: ‘বাড়ির উঠোনে গো মাংস পাওয়া গিয়েছে’— এই সন্দেহে সংখ্যালঘু মুসলিমদের (Muslim) বাড়ি ভাঙচুর করল উন্মত্ত জনতা। ঘটনাটি ঘটেছে বিজেপি প্রভাবিত অসমের কোকরাঝাড় জেলার নয়াসারা গ্রামে। স্থানীয় একটি বাড়ির কাছে মাংসের পাশাপাশি পশুর চামড়াও উদ্ধার হয় বলে দাবি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় এক ব্যক্তির বাড়ির উঠোনে সন্দেহজনক ‘গো-মাংস’ পাওয়া যায়। আর তার পরেই এই … Read more

Union Budget: বাজেটে কোন জিনিসের দাম কমল, দামী হল কী কী?

এই দিনকাল: গোটা দেশবাসীর নজর ছিল রবিবার কেন্দ্রীয় বাজেট (Union Budget) পেশের দিকে। রীতি মেনে ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। একাধিক জিনিসের দাম যেমন কমানো হয়েছে, তেমনই বাড়ানো হয়েছে বেশকিছু পণ্যের দাম।  যে পণ্যের দাম কমল চামড়াজাত পণ্য জুতো ক্যানসারের ওষুধ বিদেশ ভ্রমণ প্যাকেজ বিদেশে পড়াশোনা মাইক্রোওয়েভ ওভেন  টিভি সরঞ্জাম … Read more

Sacrifice For Treasure: গুপ্তধনের লোভে এক বছরের শিশুকে বলি দেওয়ার চেষ্টা, হাড়হিম করা ঘটনা কর্নাটকে

এই দিনকাল: গর্ত খোঁড়া সম্পন্ন, আনা হয়েছে ফুল ও ধূপ। উদ্দেশ্য এক বছর বয়সী এক শিশুকে বলি (Sacrifice For Treasure) দেওয়া। ঘটনাটি কর্নাটকের। বিজ্ঞান ও প্রযুক্তিকে সম্বল করে যে দেশ চাঁদে অভিযান করছে, প্রতিনিয়ত উন্নতিতে আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করছে সেই ভারতবর্ষে কুসংস্কারের এই অন্ধকারময় ছবি ধরা পড়ল। ভ্রান্ত ও কাল্পনিক ধারণার বশবর্তী হয়ে ওই … Read more

India Pakistan: দেশে কতগুলি পরমাণু কেন্দ্র রয়েছে? পরস্পরকে হিসেব দিল ভারত ও পাকিস্তান

এই দিনকাল: পহেলগাঁও কাণ্ড এবং তার পর অপারেশন সিঁদুর অভিযানের পর ভারত ও পাকিস্তানের (India Pakistan) মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হয়েছে। তবে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা থাকলেও নিয়ম মেনে পরস্পরকে পরমাণুকেন্দ্রের (nuclear installations) হিসেব দিল নয়াদিল্লি ও ইসলামাবাদ। পাশাপাশি নিজেদের হেফাজতে পড়শি দেশের কত জন বন্দী রয়েছে সেই সংক্রান্ত তালিকাও বিনিময় করা হয়েছে উভয়ের … Read more