The Family Man: ‘ফ্যামিলি ম্যান সিজন ৩’, যত গর্জালো ততটা বর্ষালো কই!

আকাশ রায় ভারতীয় ওয়েব সিরিজ মানে মেন স্ট্রিম ওয়েব সিরিজ নাকি আজকাল প্রচুর মাত্রায় থ্রিলারপ্রেমী হয়ে উঠেছে, ব্যতিক্রম হিসেবে পঞ্চায়েত(Panchayet) অবশ্যই আসতে পারে তবে এটা মেনে নিতে তেমন অসুবিধে হওয়ার কথা নয়। সেক্ষেত্রে উদাহরণ হিসেবে মির্জাপুর(Mirzapur), স্পেশাল ওপস(Special Opps) আর ফ্যামিলি ম্যান একেবারে প্রথম সারিতে অবস্থান করতে বাধ্য। মির্জাপুর আর স্পেশাল ওপস যদি পঙ্কজ ত্রিপাঠী … Read more

SIR: ‘নাগরিকত্ব মানুষের জন্মগত অধিকার’: এসআইআর প্রসঙ্গে মানবাধিকার কর্মী সুজাত ভদ্র

এই দিনকাল: পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)। এসআইআর প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ২০০২ এর ভোটার তালিকায় নাম না থাকায় একাধিক আত্মহত্যার অভিযোগও সামনে এসেছে। এই আবহে বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে সরব হলেন মানবাধিকার কর্মী সুজাত ভদ্র। শনিবার দক্ষিণ ২৪ পরগনার ধনুরহাটে … Read more

Earthquake: বাংলাদেশে নরসিংদীতে ভূমিকম্পে মৃত বেড়ে ৫

এই দিনকাল: জোরালো ভূমিকম্পের (Earthquake) জেরে বাংলাদেশের নরসিংদী সদর, পলাশ ও শিবপুর উপজেলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ। শুক্রবার সকালে হওয়া এই ভূমিকম্পের জেরে জখম হয়েছে শতাধিক। প্রসঙ্গত, এদিনের ভূমিকম্পের উৎসস্থল ছিল নরসিংদী। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎস।  স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, মৃত ব্যক্তিদের নাম দেলোয়ার হোসেন (৩৭) ও তাঁর ছেলে … Read more

Nitish Kumar: মোদী-শাহের উপস্থিতিতে দশম বারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতীশ

এই দিনকাল: বিহারে ২০২ আসনে জয়লাভের পর এনডিএ শিবির নীতীশকেই (Nitish Kumar) মুখ্যমন্ত্রী করতে চলেছে বলে একাধিক রাজনৈতিক পর্যবেক্ষক মত প্রকাশ করেছিলেন। অবশেষে পাটনার কুর্সিতে সেই পোড় খাওয়া রাজনীতিবিদের প্রত্যাবর্তন হল। বৃহস্পতিবার দশম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ৭৪ বছর বয়সি জেডিইউ নেতা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ পটনার গান্ধী ময়দানে নীতীশ কুমারকে … Read more

Partha Chatterjee: বেহালা পশ্চিমে শোভন নয়, প্রার্থী পার্থ! খবর সূত্রের

এই দিনকাল: জেলমুক্তির পর বড় ‘পুরস্কার’ পেতে চলেছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। আগামী ২০২৬ এর বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্রে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে প্রার্থী করতে চলেছে তৃণমূল কংগ্রেস, এমনটাই খবর পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল সূত্রে। সম্প্রতি তৃণমূলে যোগ দেওয়া শোভন চট্টোপাধ্যায়ের নাম নিয়ে জল্পনা তৈরি হয়েছিল যে তাঁকে জোড়াফুল শিবির বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে প্রার্থী … Read more

Sheikh Hasina: ফাঁসির সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে কি হস্তান্তর করবে ভারত?

এই দিনকাল: জুলাই গণহত্যাকাণ্ডে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina) মৃত্যদণ্ডের সাজা শুনিয়েছে সেদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার, অর্থাৎ ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল এই সাজা শুনিয়েছে। হাসিনার পাশাপাশি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও। হাসিনার শাসনকালে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদে ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তাঁকে দেওয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড। কিন্তু ফাঁসির সাজাপ্রাপ্ত … Read more

Muslim: মদজিদে নামাজে বাধা, সিমলায় ৬ জনের বিরুদ্ধে মামলা পুলিশের

এই দিনকাল: মসজিদে নামাজের উদ্দেশে যাওয়া ব্যক্তিদের (Muslim) পথ আটকে বাধা দেওয়ার অভিযোগে ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। ঘটনাটি হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিমলার (Shimla)। সিমলার সানজাউলি মসজিদে (Sanjauli mosque) মুসল্লিদের শুক্রবার নামাজে যেতে বাধা দেওয়ার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।  সংবাদ মাধ্যম সূত্রে খবর, সিমলার সানজাউলি মসজিদকে স্থানীয় আদালত আগেই অবৈধ হিসেবে ঘোষণা … Read more

Islam: তীর্থযাত্রায় পাকিস্তানে গিয়ে ইসলাম গ্রহণ, সে দেশের নাগরিককে বিয়ে ভারতীয় শিখ মহিলার

এই দিনকাল: গুরু নানকের (Guru Nanak) জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিতে পাকিস্তানে গিয়েছিল ভারতীয় শিখ সম্প্রদায়ের একটি দল। প্রতিবেশী দেশে সেই তীর্থযাত্রায় গিয়ে ইসলাম (Islam) ধর্ম গ্রহণ করলেন এক ভারতীয় শিখ মহিলা। শুধু তাই নয় ধর্মান্তরিত হওয়ার পাশাপাশি এক পাক নাগরিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। প্রসঙ্গত, ভারতীয় তীর্থযাত্রীদের ওই দলটির সকলে দেশে … Read more

Bihar Assembly Elections Result: বিহারে জোটে নেয়নি রাহুল-তেজস্বীরা, একলা লড়ে ৫ আসনে জয় পেল ওয়েইসির মিম

এই দিনকাল: বিহারে বিধানসভা নির্বাচনে একক ভাবে প্রতিদ্বন্দ্বিতা করেও কার্যত সফল হল আসাদউদ্দিন ওয়েইসির মিম। যেখানে আরজেডি এবং কংগ্রেস আশানুরূপ ফল পায়নি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে পাঁচটি আসনে জয় ছিনিয়ে আনল ওয়েইসির দল।  বিহারে (Bihar Assembly Elections Result) নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার আগে থেকেই মহাজোটে সামিল হতে চেয়ে একাধিকবার আরজেডি নেতা তেজস্বী যাদবকে চিঠি লিখেছিলেন বিহার মিমের … Read more

Bihar Assembly Election Result: বিহারে মোদী-নীতিশ জুটির প্রত্যাবর্তন, ভরাডুবি ইন্ডিয়া জোটের

এই দিনকাল: বিহারে ইন্ডিয়া জোটের বিপর্যয় (Bihar Assembly Election Result)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জেডিইউ নেতা নীতিশের উপর আস্থা রাখলেন সে রাজ্যের মানুষ। বিপুল ভোটে জয়ী হয়ে আরও এক বার ক্ষমতা দখলের পথে এনডিএ জোট। শুক্রবার নির্বাচনের ঘোষিত ফল অনুসারে এনডিএ জোট জয়ী হয়েছে ২০২টি আসনে, আর রাহুল-তেজস্বীদের ইন্ডিয়া জোট পেয়েছে মাত্র ৩৫টি আসন। অন্যান্যরা … Read more