SIR: ট্রাইব্যুনাল যোগ্য ঘোষণা করলে এবারে ভোট দিতে পারবেন সংশ্লিষ্ট ভোটার, সুপ্রিম রায়ের পর কী বললেন মমতা?

এই দিনকাল: সংবিধানের ১৪২ ধারা প্রয়োগ করে সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দিয়েছে। (SIR) ট্রাইব্যুনাল যদি কোনও বিচারাধীন ভোটারকে স্বীকৃতি দেয় তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। শীর্ষ আদালতের তরফে স্পষ্ট জানানো হয়েছে, ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন। যে সমস্ত আসনে ওইদিন ভোট হবে, তার দু দিন আগে অর্থাৎ ২১ এপ্রিলের মধ্যে … Read more

Humayun Kabir: ‘মুসলিমদের দমনের নীতি নিয়েছেন মমতা’, মোফাক্কেরুলের গ্রেফতারের নিন্দা হুমায়ুনের

এই দিনকাল: এসআইআর এর ফলে নাম বাদের প্রতিবাদে সামিল হওয়ায় কলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করেছে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে ওই মামলার তদন্তভার হাতে নিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। জনপ্রিয় ওই আইনজীবীর গ্রেফতারের নিন্দা জানালেন আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর (Humayun Kabir)। শুধু তাই নয়, মোফাক্কেরুলকে গ্রেফতার মমতা … Read more

CBI: মোথাবাড়িতে এসআইআর ঘিরে অশান্তির ঘটনায় তদন্ত করবে সিবিআই, সিদ্ধান্ত কমিশনের

এই দিনকাল: স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়ার ফলে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে মালদহের মোথাবাড়িতে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাও করে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছিল সিবিআই (CBI)বা এনআইএ দিয়ে এই ঘটনার তদন্ত করতে হবে। অবশেষে সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, এই অশান্তির ঘটনায় তদন্ত করবে কেন্দ্রীয় … Read more

SIR: ‘নাগরিকত্ব মানুষের জন্মগত অধিকার’: এসআইআর প্রসঙ্গে মানবাধিকার কর্মী সুজাত ভদ্র

এই দিনকাল: পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)। এসআইআর প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ২০০২ এর ভোটার তালিকায় নাম না থাকায় একাধিক আত্মহত্যার অভিযোগও সামনে এসেছে। এই আবহে বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে সরব হলেন মানবাধিকার কর্মী সুজাত ভদ্র। শনিবার দক্ষিণ ২৪ পরগনার ধনুরহাটে … Read more

SIR: এসআইআর ফর্ম ভরা নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া অবস্থান, না ভরলেও ক্ষতি নেই, বলছে কমিশনের নিয়ম

এই দিনকাল: রাজ্যে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর (SIR)এর কাজ জোর কদমে শুরু হয়ে গিয়েছে। এসআইআর আতঙ্কের বিরোধিতা করে ইতিমধ্যে সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাবে ঘোষণা করেছেন, পশ্চিমবঙ্গের প্রত্যেক মানুষ যতক্ষণ না এনুমারেশন ফর্ম পূরণ করছেন, ততক্ষণ পর্যন্ত তিনিও ফর্ম ভরবেন না। তবে কমিশনের নিয়ম বলছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর এসআইআর … Read more

SIR: এসআইআর-এ কোন নথি প্রয়োজন? দেখে নিন সম্পূর্ণ তালিকা

এই দিনকাল: বঙ্গে শুরু হয়ে গিয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর (SIR)। ভোটার তালিকা স্বচ্ছ ও ত্রুটিমুক্ত করতে নির্বাচন কমিশন দেশজুড়ে ধাপে ধাপে এই বিশেষ নিবিড় সমীক্ষা শুরু করেছে বলে দাবি। যদিও বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি হুঁশিয়ারি দিয়ে রেখেছে, প্রকৃত ভোটারের নাম বাদ গেলে বৃহত্তর আন্দোলনে নামার। কোন কোন নথি এসআইআর এর জন্য প্রয়োজন সে … Read more

SIR: এসআইআর নিয়ে ডাকা সর্বদল বৈঠকে প্রশ্নের মুখে কমিশন

এই দিনকাল: ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন (SIR) বা বিশেষ নিবিড় সমীক্ষা চালু হয়েছে পশ্চিমবঙ্গ-সহ ১২ রাজ্যে। সোমবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এসআইআর এর নির্ঘন্ট ঘোষণার পর মঙ্গলবার বিকেল ৪টেয় সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। কলকাতায় কমিশনের রাজ্য দফতরে সেই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল, বিজেপি, সিপিএম ও কংগ্রেসের প্রতিনিধিরা। … Read more

SIR: এসআইআর চালু হয়ে গেল পশ্চিমবঙ্গ-সহ ১২ রাজ্যে, ৪ নভেম্বর থেকে দেওয়া হবে ফর্ম

এই দিনকাল: পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর (SIR) প্রক্রিয়া চালু হয়ে গেল। সোমবার মধ্যরাতে এই ১২ রাজ্যের ভোটার তালিকা ফ্রিজ করা হবে। এর পর ২৮ অক্টোবর থেকে এই রাজ্যগুলিতে শুরু হবে এনুমেরেশন ফর্ম ছাপা এবং বিএলওদের প্রশিক্ষণের কাজ। যা চলবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত।  সোমবার দিল্লিতে … Read more

Mamata Banerjee: ‘জীবন থাকতে কারোর ভোটাধিকার কাড়তে দেব না’: মমতা

এই দিনকাল: বিহারের পর বাংলায় ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। এই আবহে নির্বাচন কমিশনকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জীবন থাকতে কারোর ভোটাধিকার কাড়তে দেব না বলে মন্তব্য করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন টিএমসিপি এর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে মেয়ো রোডের মঞ্চ … Read more