Omar Abdullah: ‘জম্মুকাশ্মীরের প্রত্যেক বাসিন্দা জঙ্গি নয়’: মুখ্যমন্ত্রী ওমর

এই দিনকাল: দিল্লি গাড়ি বিস্ফোরণের ঘটনায় তদন্ত জারি রেখেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ইতিমধ্যে একাধিক চিকিৎসককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন গোয়েন্দারা। এই আবহে সংবাদ মাধ্যমে এই প্রসঙ্গে মন্তব্য করলেন জম্মুকাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা (Omar Abdullah)। ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, দিল্লি বিস্ফোরণের নিন্দা যতই জানানো হোক না কেন, তা যথেষ্ট নয়। পাশাপাশি তিনি বলেন, জম্মুকাশ্মীরের … Read more

Mehbooba Mufti: ‘নির্দোষদের হয়রানি করবেন না’: দিল্লি বিস্ফোরণ কাণ্ডে তদন্তের মধ্যে আর্জি মেহবুবা মুফতির

এই দিনকাল: ‘কোনও নির্দোষ মানুষকে যেন হয়রানি না করা হয়’, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে চলমান তদন্তের মাঝে এমনই আর্জি জানালেন জম্মুকাশ্মীর পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) নেত্রী মেহবুবা মুফতি (Mehbooba Mufti)। বুধবার তদন্তকারী সংস্থাগুলিকে আবেদন জানিয়ে মুফতি বলেছেন, দিল্লি বিস্ফোরণে জড়িত সন্দেহে গ্রেফতার হওয়া ডাক্তারদের বাবা মাকে হয়রানি যেন না করা হয়। বুধবার শ্রীনগরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন … Read more

Suicide Blast: পাকিস্তানে আদালত চত্বরে আত্মঘাতী বিস্ফোরণ, মৃত্যু ১২ জনের, আহত অন্তত ২৫

এই দিনকাল: আত্মঘাতী বিস্ফোরণে (Suicide Blast) কেঁপে উঠল পাকিস্তানের ইসলামাবাদ। প্রাণঘাতী বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত ১২ জনের। জখম হয়েছেন ২৫ জনের বেশি। পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে ইসলামাবাদে আদালত চত্বরে পার্ক করা একটি গাড়িতে শক্তিশালী এই বিস্ফোরণ ঘটে। আহত এবং নিহতদের মধ্যে বেশিরভাগই আইনজীবী বলে জানা গিয়েছে।  সূত্রের খবর, আর পাঁচটা দিনের মত মঙ্গলবার … Read more

Explosion: দিল্লির লাল কেল্লার কাছে বিস্ফোরণ, ৮ জনের মৃত্যু, হাই অ্যালার্ট জারি মুম্বই, জয়পুর, উত্তরপ্রদেশে

এই দিনকাল: ভয়াবহ বিস্ফোরণে (Explosion) কেঁপে উঠল রাজধানী শহর দিল্লি। সোমবার সন্ধ্যায় দিল্লির লাল কেল্লার কাছে একটি গাড়িতে এই বিস্ফোরণের ফলে আট জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন অন্তত ২৪ জন। বিস্ফোরণের পর আশেপাশে থাকা আরও তিন থেকে চারটি গাড়িতে আগুন ধরে যায়। দিল্লি পুলিশের এক আধিকারিক বলেন, ‘এটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ ছিল।’ দিল্লির লোক নায়ক … Read more

RSS: মুসলিমরা কী আরএসএস-এ যুক্ত হতে পারেন? কী বললেন মোহন ভাগবত?

এই দিনকাল: স্বাধীনতার আগে জন্ম নেওয়া রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS) শতবর্ষ পূরণ করেছে। বর্তমান কেন্দ্রের শাসকদল বিজেপির (BJP) ‘মেন্টর’ এই সংগঠন। অতীতে নানা সময়ে বিরোধীরা অভিযোগ করেছে, আরএসএস হিন্দুত্ববাদী সংগঠন বলে। এই ধরনের সংগঠন সংখ্যালঘুদের কোন দৃষ্টিভঙ্গিতে দেখে তা বিভিন্ন সময়ে আলোচনার বিষয়বস্তু হয়েছে। মুসলিমরা (Muslim) এই সংগঠনে যুক্ত হতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন … Read more

I Love Mohammad: ‘আই লাভ মহম্মদ’ পোস্টার ঘিরে হিংসার ঘটনায় জামিন মিলল না তৌকির রেজা-সহ ৬ জনের

এই দিনকাল: উত্তরপ্রদেশে ‘আই লাভ মহম্মদ’ (I Love Mohammad) পোস্টার ঘিরে বিতর্ক এবং তার জেরে গত ২৬ সেপ্টেম্বর হিংসার ঘটনায় গ্রেফতার হওয়া ইত্তেহাদ-ই-মিল্লাত কাউন্সিলের প্রধান মাওলানা তৌকির রেজা খান (Tauqeer Raza) এবং আরও পাঁচ জনের জামিনের আর্জি খারিজ করে দিয়েছে বেরেলির একটি আদালত। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, পুলিশ কর্মীদের উপর হামলার ঘটনায় ধৃতরা জড়িত ছিলেন। অতিরিক্ত … Read more

SIR: এসআইআর ফর্ম ভরা নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া অবস্থান, না ভরলেও ক্ষতি নেই, বলছে কমিশনের নিয়ম

এই দিনকাল: রাজ্যে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর (SIR)এর কাজ জোর কদমে শুরু হয়ে গিয়েছে। এসআইআর আতঙ্কের বিরোধিতা করে ইতিমধ্যে সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাবে ঘোষণা করেছেন, পশ্চিমবঙ্গের প্রত্যেক মানুষ যতক্ষণ না এনুমারেশন ফর্ম পূরণ করছেন, ততক্ষণ পর্যন্ত তিনিও ফর্ম ভরবেন না। তবে কমিশনের নিয়ম বলছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর এসআইআর … Read more

Bihar Assembly Elections: বিহার বিধানসভা নির্বাচন: প্রথম দফায় ১২১ আসনে ভোট গ্রহণ সম্পন্ন, ভোটদানের হার ৬৪.৬৬%

এই দিনকাল: বিহার বিধানসভার (Bihar Assembly Elections) প্রথম দফার নির্বাচনে ১২১টি আসনে ভোট গ্রহণ সম্পন্ন হল বৃহস্পতিবার। এদিন ভোটদানের হার ৬৪.৬৬% বলে জানিয়েছে নির্বাচন কমিশন। দ্বিতীয় অর্থাৎ শেষ দফার ভোট গ্রহণ হবে আগামী ১১ নভেম্বর।  বিহারের নির্বাচনী প্রতিযোগিতায় বেশ কয়েকজন শীর্ষ নেতা অংশ নিয়েছেন। যার মধ্যে রয়েছেন রাঘোপুর কেন্দ্রে আরজেডি নেতা তেজস্বী যাদব এবং তারাপুরে … Read more

Zohran Mamdani: নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি, ইতিহাসে এই প্রথম ওই পদে কোনও মুসলিম

এই দিনকাল: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র নির্বাচিত হলেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি (Zohran Mamdani)। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ১ জানুয়ারি শহরটির মেয়র হিসেবে শপথ নেবেন জোহরান। নিউইয়র্কের নব নির্বাচিত মেয়রের ভারতের সঙ্গেও রয়েছে নাড়ির যোগ। জোহরানের মা প্রখ্যাত ভারতীয় ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার। মঙ্গলবার নির্বাচনের ফল ঘোষণার পর ইতিহাস গড়েছেন … Read more

Pakistan: গুরু নানকের জন্মবার্ষিকীতে তীর্থযাত্রায় পাকিস্তানে ২১০০ ভারতীয় শিখ, অপারেশন সিঁদুরের পর প্রথম বড় সফর

এই দিনকাল: গত এপ্রিলে জম্মুকাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত (India) ও পাকিস্তানের (Pakistan) মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকে। গত ৭ মে ভারতের তরফে অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেওয়া হয় বলে দাবি। সেই সামরিক উত্তেজনার পর স্থল সীমান্ত বন্ধ হয় দুই প্রতিবেশী দেশের মধ্যে। এই আবহে … Read more