Muslim: রাম নবমীর মিছিল ঘিরে উত্তেজনা, মুসলিমদের দোকানে ভাঙচুরের অভিযোগ, নিন্দায় মমতা-অভিষেক

এই দিনকাল: রাম নবমীর (Ram Navami) মিছিল ঘিরে উত্তেজনা। আর তার জেরে মুসলিমদের (Muslim Shop) দোকানে ভাঙচুর চালানোর অভিযোগ। শুক্রবার মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার রঘুনাথগঞ্জে এই ঘটনা ঘটেছে। শোভাযাত্রা চলাকালীন গেরুয়া পোশাক পরা উন্মত্ত জনতা মুসলিম মালিকানাধীন প্রায় ৪০টি দোকানে এই হামলা চালিয়েছে বলে অভিযোগ। লাঠি হাতে ভাঙচুর চালানোর পাশাপাশি লুটপাটও করা হয়। বেশ কিছু … Read more

Muslim: শ্রেণিকক্ষে মুসলিম ছাত্রকে ‘সন্ত্রাসবাদী’ তকমা, অভিযোগ দায়ের অধ্যাপকের বিরুদ্ধে

এই দিনকাল: ধর্মীয় বিশ্বাসে মুসলিম (Muslim) এক ছাত্রকে ‘সন্ত্রাসবাদী’ তকমা অধ্যাপকের। যা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। অভিযোগ, ওই ছাত্রকে সন্ত্রাসবাদী বলার পাশাপাশি তাকে অপমানও করেন অভিযুক্ত। গোটা বিষয়টি নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে শনিবার একটি এফআইআর দায়ের করেছে পুলিশ। ক্লাসে বিঘ্ন ঘটানোর অভিযোগে ওই ছাত্রকে তিরস্কার করেছেন অভিযুক্ত অধ্যাপক। সেই সময়কার … Read more

Muslim: অসমের কোকরাঝাড়ে গো-মাংস উদ্ধার সন্দেহে মুসলিমদের বাড়ি ভাঙচুর

Crime

এই দিনকাল: ‘বাড়ির উঠোনে গো মাংস পাওয়া গিয়েছে’— এই সন্দেহে সংখ্যালঘু মুসলিমদের (Muslim) বাড়ি ভাঙচুর করল উন্মত্ত জনতা। ঘটনাটি ঘটেছে বিজেপি প্রভাবিত অসমের কোকরাঝাড় জেলার নয়াসারা গ্রামে। স্থানীয় একটি বাড়ির কাছে মাংসের পাশাপাশি পশুর চামড়াও উদ্ধার হয় বলে দাবি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় এক ব্যক্তির বাড়ির উঠোনে সন্দেহজনক ‘গো-মাংস’ পাওয়া যায়। আর তার পরেই এই … Read more

Muslim: মদজিদে নামাজে বাধা, সিমলায় ৬ জনের বিরুদ্ধে মামলা পুলিশের

এই দিনকাল: মসজিদে নামাজের উদ্দেশে যাওয়া ব্যক্তিদের (Muslim) পথ আটকে বাধা দেওয়ার অভিযোগে ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। ঘটনাটি হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিমলার (Shimla)। সিমলার সানজাউলি মসজিদে (Sanjauli mosque) মুসল্লিদের শুক্রবার নামাজে যেতে বাধা দেওয়ার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।  সংবাদ মাধ্যম সূত্রে খবর, সিমলার সানজাউলি মসজিদকে স্থানীয় আদালত আগেই অবৈধ হিসেবে ঘোষণা … Read more

RSS: মুসলিমরা কী আরএসএস-এ যুক্ত হতে পারেন? কী বললেন মোহন ভাগবত?

এই দিনকাল: স্বাধীনতার আগে জন্ম নেওয়া রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS) শতবর্ষ পূরণ করেছে। বর্তমান কেন্দ্রের শাসকদল বিজেপির (BJP) ‘মেন্টর’ এই সংগঠন। অতীতে নানা সময়ে বিরোধীরা অভিযোগ করেছে, আরএসএস হিন্দুত্ববাদী সংগঠন বলে। এই ধরনের সংগঠন সংখ্যালঘুদের কোন দৃষ্টিভঙ্গিতে দেখে তা বিভিন্ন সময়ে আলোচনার বিষয়বস্তু হয়েছে। মুসলিমরা (Muslim) এই সংগঠনে যুক্ত হতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন … Read more

Muslim: গো হত্যাকারী সন্দেহে ৭ মুসলিম ব্যক্তিকে বেধড়ক মার মহারাষ্ট্রে

এই দিনকাল: গাড়িতে গরু নিয়ে যাওয়ার সময় গো হত্যাকারী সন্দেহে সাত মুসলিম (Muslim) ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের জালনা জেলায়। আক্রান্তদের মধ্যে রয়েছেন ৬২ বছর বয়সী এক বৃদ্ধও। সংবাদ মাধ্যম সূত্রে খবর, দুষ্কৃতীদের একটি দল কাঠ দিয়ে নির্মমভাবে মারধর করে ওই ব্যক্তিদের। আক্রান্তদের দাবি, ৬ অক্টোবর, সোমবার, ২১টি ষাঁড় নিয়ে তাঁরা … Read more

Muslim: হায়দরাবাদে ধর্ম জিজ্ঞেস করে ডেলিভারি বয়কে মার, দায়ের অভিযোগ

এই দিনকাল: ধর্ম পরিচয় জিজ্ঞেস করে এক ডেলিভারি বয়কে মারধরের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের পুরাতন শহরে। মঙ্গলবার রাতে মোগলপুরায় একটি পার্সেল পৌঁছে দেওয়ার সময় তাঁর উপর আক্রমণ করা হয়। সংবাদ মাধ্যম সূত্রে খবর, আক্রান্ত ডেলিভারি বয়ের নাম মহম্মদ নাদিম। তালাব কাট্টার বাসিন্দা তিনি। অভিযোগ, আক্রমণকারীরা তাঁর নাম এবং ধর্মীয় পরিচয় জিজ্ঞেস করে, এর পর … Read more

Muslim: উত্তর প্রদেশে মুসলিম রোগীর প্রতি ‘বৈষম্য’ প্রকাশ্যে আনা সেই সাংবাদিকদের বিরুদ্ধে এফআইআর যোগীর পুলিশের

এই দিনকাল: উত্তর প্রদেশের জৌনপুরে মুসলিম (Muslim) রোগীকে চিকিৎসা পরিষেবা দিতে অস্বীকার করায় চিকিৎসকের সংকীর্ণ ও ঘৃণ্য মানসিকতা সংবাদ শিরোনামে উঠে এসেছিল। যা নিয়ে জোর চর্চা শুরু হয়, কী ভাবে এক জন চিকিৎসক ধর্মীয় কারণে রোগীর পরিষেবা দিতে অস্বীকার করেন, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। এ বার সেই খবর প্রকাশ্যে আনায় দুই সাংবাদিকের বিরুদ্ধে … Read more

Muslim: যোগীরাজ্যে মুসলিম রোগীদের চিকিৎসা করতে অস্বীকার ডাক্তারের

এই দিনকাল: পড়াশোনা শেষ করে যখন কেউ চিকিৎসকের পেশায় পা রাখেন তখন ধর্ম, জাত, ভাষা, সমস্ত বৈষম্যকে দূরে রেখে কর্তব্য পালন করতে হয়, এটাই চিকিৎসকের নৈতিক দায়। কিন্তু বর্তমান ভারতবর্ষে যেখানে প্রতিনিয়ত ঘৃণার চাষাবাদ বাড়ছে সেই আবহে এবার মুসলিম (Muslim) রোগীদের চিকিৎসা পরিষেবা দিতে অস্বীকার করলেন এক মহিলা ডাক্তার। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের … Read more

Muslim: যোগীরাজ্যে ৭ বছরের মুসলিম শিশুকে নৃশংস খুন, গ্রেফতার দুই প্রতিবেশী

এই দিনকাল: এক মুসলিম (Muslim) শিশুকে নৃশংস ভাবে খুন করার অভিযোগ উত্তরপ্রদেশের আজমগড়ের সিধারি শহরে। বৃহস্পতিবারের এই ঘটনায় তদন্তে নেমে ইতিমধ্যে দু জনকে গ্রেফতার করেছে পুলিশ। কোন উদ্দেশে নাবালককে খুন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত শিশুর নাম শাহজেব। ৭ বছর বয়সী শিশুটি বুধবার টিউশন ক্লাসে পড়তে যায়। তার পর থেকে নিখোঁজ … Read more