Mizanur Rahman Azhari: হিটলারের প্রশংসা করে বিপাকে মিজানুর রহমান আজহারি! ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া



এই দিনকাল: বিশিষ্ট ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারির (Mizanur Rahman Azhari) ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ। অতীতে হিটলারকে প্রশংসা করে ভাষণ দেওয়ায় তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। শুধু হিটলারের প্রশংসা নয়, এই ইসলামি বক্তা ইহুদিনিধনকেও সমর্থন করেছিলেন। যার ফলে ভিসা বাতিল হওয়ায় তাঁকে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে ফিরে আসতে বাধ্য হচ্ছেন।


রিপোর্ট অনুসারে, অতীতে অ্যাডলফ হিটলারের প্রশংসা করে বক্তৃতা দিয়েছিলেন মিজানুর রহমান। তাঁর সেই পুরনো বক্তব্যের জন্য অস্ট্রেলিয়া সরকার ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। তবে আজহারির অভিযোগ, একটি প্রভাবশালী মহল অস্ট্রেলিয়া সরকারকে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রভাব খাটিয়েছে। উল্লেখ্য, বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য পাঁচ দিন আগে অস্ট্রেলিয়া গিয়েচ্ছেন আজহারি। সে দেশের ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় বিভিন্ন অনুষ্ঠানে তাঁর ভাষণ দেওয়ার কথা ছিল। তার জন্য মানসিক প্রস্তুতিতে ছিলেন বাংলাদেশের ইসলামি ব্যক্তিত্ব। কিন্তু মঙ্গলবার হঠাৎ অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়, তাঁর ভিসা বাতিল করা হয়েছে। তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর, আজহারির পুরনো বক্তব্যের বিতর্কিত অংশের ভিশডেইও সম্প্রতি প্রকাশযে আসায় তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হল।

মিজানুরের বিরুদ্ধে অভিযোগ, ইহুদিবিদ্বেষ ছড়িয়েছেন তিনি। যা ভাল ভাবে নেয়নি অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রক। আইনশৃঙ্খলার অবনতি হতে পারে এই আশঙ্কায় তাঁকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। বর্তমানে তাঁকে নজরদারিতে রাখা হয়েছে। শীঘ্রই দেশে ফেরার বিমানে তাঁকে তুলে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *