Crime: জল চাওয়ার নাম করে ঘরে ঢুকে মহিলাকে ধর্ষণ, গোপনাঙ্গে লোহার রড ঢুকিয়ে নৃশংস অত্যাচার অন্ধ্রপ্রদেশে


এই দিনকাল: জল চাওয়ার নাম করে এক মহিলার ঘরে ঢুকে (Crime) ছুরি নিয়ে ভয় দেখিয়ে তাঁকে ধর্ষণের (Rape)অভিযোগ অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে। শুধু ধর্ষণ নয়, অভিযুক্ত নির্যাতিতার গোপনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দিয়ে অত্যাচার করেছে বলেও অভিযোগ। বৃহস্পতিবার এই নারকীয় এই ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের পালনাডু জেলার মাচেরলা শহরে। গুরুতর আহত বঅবস্থায় নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


রিপোর্ট অনুসারে, ঘটনার সময় ওই মহিলা বাড়িতে একা ছিলেন। তিনি মাচেরলা শহরে সরকারি দফতরে চাকরি করেন। বিষয়টি নিয়ে মাচেরলা টাউন পুলিশ আধিকারিক ভেঙ্কটা রামানা বলেন, ‘প্রাথমিক তদন্ত অনুযায়ী, ঘটনাটি বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে ঘটেছে। অভিযুক্ত ব্যক্তি পানীয় জলের খোঁজে নির্যাতিতার বাড়িতে ঢুকে জোর করে শারীরিক নির্যাতন চালায়।’ তিনি আরও জানান যে, নির্যাতিতা মহিলা বর্তমানে নরসারাওপেটা এরিয়া হাসপাতালে চিকিৎসাধীন। তিনি আশঙ্কামুক্ত।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই মহিলার বাড়িতে ঢুকে তাঁকে একটি ওড়না দিয়ে বেঁধে ফেলে। এর পর ছুরি নিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করে। তাঁকে মারধর করে ওই ব্যক্তি। নির্যাতিতা যখন দাবি করেন, তিনি এইচআইভি সংক্রমিত তখন তাঁর গোপনাঙ্গে একটি লোহার রড ঢুকিয়ে দেয় অভিযুক্ত। মহিলার উপর অত্যাচারের পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জানা গেছে, নির্যাতিতার ভাইপো তাঁর সঙ্গেই থাকত। দশম শ্রেণির পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় সে তার বাবা-মায়ের কাছে গিয়েছিল। ছেলেটি ওই মহিলাকে তার মোবাইল একাধিক ফোন করেও না পাওয়ায় তার বন্ধু ও পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। পরে বাড়িতে এসে দেখা যায় নির্যাতিতা অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। প্রথমে তাঁকে মাচেরলা সরকারি হাসপাতালে এবং পরে নরসারাওপেটা হাসপাতালে স্থানান্তর করা হয়। পাশাপাশি পলাতক অভিযুক্তকে ধরার জন্য তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *