Leader of the Opposition: আপাতত বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত! হাইকোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল

এই দিনকাল: বিরোধী দলনেতার (Leader of the Opposition) পদ নিয়ে মামলায় বড় ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল কংগ্রেস। এই সংক্রান্ত মামলায় হস্তক্ষেপ করল না কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। ফলে আপাতত বিধানসভার স্পিকারের সিদ্ধান্তই বহাল থাকছে। যার ফলে বিরোধী দলনেতার আসনে থাকবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। তবে এই সিদ্ধান্ত স্থায়ী নয়। আদালত জানিয়েছে, এটি আপাতত কার্যকর … Read more

Vande Mataram: ‘মহাত্মা গান্ধীর বিরুদ্ধেও মামলা করুন’: বন্দে মাতরম বিতর্কে বিজেপিকে খোঁচা কংগ্রেস সভাপতির

এই দিনকাল: স্বাধীনতা দিবসে দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে ‘বন্দে মাতরম’ (Vande Mataram) গাওয়া নিয়ে বিতর্কের মধ্যেই বিজেপিকে পাল্টা খোঁচা দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর দাবি, ‘বন্দে মাতরম’-এর প্রচলিত প্রথম দিকের অংশ গাওয়া যদি অপরাধ হয়, তাহলে মহাত্মা গান্ধী (Mahatma Gandhi), জওহরলাল নেহরু এবং প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর বিরুদ্ধেও মামলা করা উচিত। গত শনিবার স্বাধীনতা … Read more

Exit Poll: পশ্চিমবঙ্গে বুথ ফেরত সমীক্ষায় জয়ী বিজেপি! দ্বিতীয় স্থানে তৃণমূল, ধারেকাছে নেই বাম ও কংগ্রেস

Exit Poll

এই দিনকাল: বিভিন্ন বুথ ফেরত সমীক্ষক সংস্থার রিপোর্টে (Exit Poll) স্বস্তির সংবাদ বিজেপির জন্য। একাধিক বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) পশ্চিমবঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ক্ষমতায় বসতে চলেছে বিজেপি। আর দ্বিতীয় অবস্থানে রাখা হয়েছে তৃণমূল কংগ্রেসকে। তবে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী জোড়াফুল শিবির ও পদ্ম শিবিরের মধ্যে কঠিন … Read more

Narendra Modi: বনগাঁর সভা থেকে কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে বড় প্রতিশ্রুতি মোদীর

Narendra Modi

এই দিনকাল: তিনি নিজেই সমাজমাধ্যমে দারুণ স্বাচ্ছন্দ্য। ঝালমুড়ি কেনা থেকে শুরু করে গঙ্গাবক্ষে নৌকাবিহার— স্মরণীয় মুহূর্ত ক্যামেরাবন্দি করে সমাজ মাধ্যমে প্রকাশ করেন। নতুন প্রযুক্তি ব্যবহারে তাঁর পারদর্শিতা কারও অজানা নয়। ‘টেক স্যাভি’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) রবিবার বঙ্গে প্রচারে এসেছেন। এদিন উত্তর ২৪ পরগনার বনগাঁর নির্বাচনী জনসভা থেকে যাঁরা সমাজ মাধ্যমে কনটেন্ট (Content Creators) … Read more

Saleem Wastik: ১৯৯৫ সালে এক শিশুকে অপহরণ করে খুন! পুরনো মামলায় গ্রেফতার ‘প্রাক্তন মুসলিম’ ইউটিউবার সেলিম ওয়াস্তিক

Saleem Wastik

এই দিনকাল: বিভিন্ন টিভি চ্যানেলের শোতে নিজের মত প্রকাশ করতেন। ধর্ম নিয়ে নিজের অবস্থান স্পষ্ট ভাবে জানানোর পাশাপাশি সমাজকর্মী হিসেবে ভাবমূর্তি তৈরি করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু ৩১ বছর আগে যে এক শিশুকে অপহরণ করে খুনের ঘটনায় তিনি দোষী সাব্যস্ত হয়েছেন আদালতে, তা কাউকে জানতেও দেননি। কথা হচ্ছে ইসলাম ধর্মত্যাগী ইউটিউবার সেলিম ওয়াস্তিককে (Saleem Wastik) নিয়ে। … Read more

Crime: ‘বাড়িতে কেউ নেই, চলে এসো!’, প্রেমিকার ডাকে সাড়া দিয়ে এমন হবে ভাবতেই পারেনি যুবক

Crime

এই দিনকাল: বাড়ি থেকে কাজে বেরিয়ে গিয়েছেন মা ও ভাই। আর সেই সুযোগে একান্তে শরীরী খেলায় মত্ত হতে চেয়ে প্রেমিককে ঘরে ডেকেছিলেন তরুণী। কিন্তু তাঁর জন্য যে এমন ঘটনা (Crime) অপেক্ষা করছিল তা ঘুনাক্ষরে টের পাননি কর্নাটকের তুমাকুরুর চিক্কানায়কানাহাল্লির বাসিন্দা কিরণ। ২৭ বছর বয়সী ওই যুবককে ঘরে ডাকার পর কী করলেন তরুণী, পড়লে শিউরে উঠবেন। … Read more

Narendra Modi: মহিলা সংরক্ষণ বিল: বঙ্গে এসে তৃণমূলকে তীব্র আক্রমণ মোদীর

Narendra Modi

এই দিনকাল: সংবিধান সংশোধন করে মহিলাদের সংরক্ষণের (Women’s Quota Bill) জন্য যে উদ্যোগ নিয়েছিল মোদী সরকার (Narendra Modi) তা ভেস্তে গিয়েছে বিরোধীদের প্রতিরোধে। ১৭ তারিখে লোকসভায় বিলটি ভোটাভুটিতে পরাজিত হওয়ার পর শনিবার জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেও বিরোধীদের একহাত নেন দেশের প্রশাসনিক প্রধান। তার পর দিন বঙ্গে ভোট প্রচারে এসে মহিলা সংরক্ষণ … Read more

Suvendu Adhikari: ‘উচ্চ মাধ্যমিকের পর উচ্চশিক্ষার জন্য মেয়েদের ৫০০০০ টাকা’, খেজুরির সভা থেকে প্রতিশ্রুতি শুভেন্দুর

Suvendu Adhikari

এই দিনকাল: রাজ্যের নারী শিক্ষার প্রসারে অর্থাৎ মেয়েদেরকে স্কুলমুখী করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কন্যাশ্রী প্রকল্প চালু করেছিলেন। মেয়েদের উচ্চশিক্ষামুখী করতে এবার আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বড় প্রতিশ্রুতি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি জানান, বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে উচ্চমাধ্যমিকের পর মেয়েদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে উচ্চশিক্ষার জন্য। রবিবার খেজুরির সভা … Read more

Blast: তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! ১৩ জনের মৃত্যুর আশঙ্কা, জখম ৬

blast

এই দিনকাল: তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ (Blast)। এই বড় ধরণের বিস্ফোরণের ঘটনায় ১৩ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। গুরুতর জখম হয়েছেন ৬ জন। বিকট শব্দে ওই বাজি কারখানায় বিস্ফোরণের পর প্রশাসনের তরফে উদ্ধারকাজ শুরু হয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে আহতদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা। রিপোর্ট অনুসারে বিস্ফোরণটি ঘটেছে তামিলনাড়ুর বিরুধুনগর জেলায়। এই জেলার কাট্টানারপট্টি গ্রামের একটি … Read more

Americans detained: শ্রীনগর বিমানবন্দরে আটক ২ মার্কিন নাগরিক, লাগেজ থেকে উদ্ধার নিষিদ্ধ স্যাটেলাইট ফোন

Americans detained

এই দিনকাল: নিষিদ্ধ স্যাটেলাইট ফোন বহন করার অভিযোগে দুই মার্কিন নাগরিককে (Americans detained) আটক করল পুলিশ। রবিবার শ্রীনগর বিমানবন্দরে তল্লাশি চালানোর সময় বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা প্রথমে মার্কিন নাগরিকের লাগেজে স্যাটেলাইট ফোন খুঁজে পায়। তার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। লাগেজে স্যাটেলাইট ফোন পাওয়া যাওয়ার পর বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা প্রথমে ওই মার্কিন নাগরিকদের জিজ্ঞাসাবাদ করেন। কেন তাঁরা … Read more