Rahul Gandhi: ‘রাহুল গান্ধীর বুকে গুলি করা হবে’: বিজেপি নেতার হুমকির পর শাহকে চিঠি লিখল কংগ্রেস

এই দিনকাল: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) খুনের হুমকি দেওয়ার পর সোমবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে কংগ্রেস (Congress)। সম্প্রতি কেরল বিজেপির মুখপাত্র প্রিন্টু মহাদেব (Printu Mahadev) রাহুলকে নিশানা করে বিতর্কিত মন্তব্য করেন। এক টিভি চ্যানেলে তিনি বলেন, ‘রাহুল গান্ধীর বুকে গুলি করা হবে’। এই মন্তব্যের পর ওই বিজেপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার … Read more

Bhagat Singh: ‘তরুণদের জন্য প্রেরণার উৎস শহিদ ভগৎ সিং’: ‘মন কি বাতে’ স্মরণ মোদীর

এই দিনকাল: বিপ্লবী ভগৎ সিং (Bhagat Singh) এর জন্মদিন পরবর্তী সময়ে তাঁকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রবিবার মোদীর ১২৬ তম মন কি বাত অনুষ্ঠানের সম্প্রচার ছিল। এদিন ভারতের প্রধানমন্ত্রী নিজের অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্রামীকে স্মরণ করেন। তিনি জানান, শহিদ ভগৎ সিং দেশের তরুণদের জন্য প্রেরণার উৎস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবআর বলেন, ‘অমর শহীদ … Read more

Muslim: যোগীরাজ্যে ৭ বছরের মুসলিম শিশুকে নৃশংস খুন, গ্রেফতার দুই প্রতিবেশী

এই দিনকাল: এক মুসলিম (Muslim) শিশুকে নৃশংস ভাবে খুন করার অভিযোগ উত্তরপ্রদেশের আজমগড়ের সিধারি শহরে। বৃহস্পতিবারের এই ঘটনায় তদন্তে নেমে ইতিমধ্যে দু জনকে গ্রেফতার করেছে পুলিশ। কোন উদ্দেশে নাবালককে খুন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত শিশুর নাম শাহজেব। ৭ বছর বয়সী শিশুটি বুধবার টিউশন ক্লাসে পড়তে যায়। তার পর থেকে নিখোঁজ … Read more

I Love Muhammad: ‘আই লাভ মহম্মদ’ স্লোগানের সমর্থনে জমায়েত থেকে উত্তেজনা উত্তরপ্রদেশে, লাঠিচার্জ পুলিশের

এই দিনকাল: ‘আই লাভ মহম্মদ’ (I Love Muhammad) স্লোগানের সমর্থনে জমায়েত ঘিরে উত্তেজনা উত্তরপ্রদেশের বেরিলিতে। শুক্রবার নামাজের পর এই স্লোগানের সমর্থনে জড়ো হয়েছিলেন বিক্ষোভকারীরা। অভিযোগ, সেই জমায়েত থেকে পাথর ছোঁড়া হয়। এর পর পুলিশ লাঠিচার্জ শুরু করলে বিশৃঙ্খলা তৈরি হয়। ‘আই লাভ মহম্মদ’ পোস্টার লাগানোকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের কানপুরে যে ঝামেলার সূত্রপাত হয়েছিল, এদিনের ঘটনা … Read more

Interfaith Relationship: ভিন ধর্মে প্রেম, যোগীরাজ্যে মুসলিম যুবককে ডেকে নিয়ে গিয়ে খুন

এই দিনকাল: ভিন ধর্মের তরুণীর সঙ্গে প্রেম (Interfaith Relationship)। আর তার জেরে উত্তরপ্রদেশের লখনউয়ের সাদাতগঞ্জে খুন হতে হল এক যুবককে। অভিযোগ, সোমবার রাতে ‘বিয়ের বিষয় নিয়ে আলোচনা’র জন্য ওই যুবককে ডেকে পাঠিয়েছিলেন তরুণীর ভাই। তার পর তাঁকে খুন করা হয় বলে অভিযোগ। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম আলি … Read more

AIMIM: ‘বিহার বিধানসভা নির্বাচনে ৬টি আসনে লড়ার সুযোগ দিলে ইন্ডিয়া জোটে যোগ দেব’: ওয়েইসি

এই দিনকাল: বিহারে ‘বিজেপিকে সাহায্য করার’ অভিযোগ ওঠে তাঁর দলের বিরুদ্ধে। এ বিষয়ে এ বার অসন্তোষ প্রকাশ করলেন আইমিম (AIMIM) -এর প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। বুধবার তিনি স্পষ্ট জানিয়েছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে পূর্ব ভারতের এই রাজ্যের ছয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারলে মিম ইন্ডিয়া জোটে যোগ দেবে। প্রায় দুই-তৃতীয়াংশ মুসলিম জনসংখ্যার উত্তর বিহারের কিষাণগঞ্জে তিন দিনের ‘সীমাঞ্চল … Read more

Kolkata Rain: ৩৯ বছর পর রেকর্ড বৃষ্টিতে বানভাসি কলকাতা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৯ জনের

এই দিনকাল: ৩৯ বছর পর রেকর্ড বৃষ্টি। সোমবার রাতভর বৃষ্টিতে মহানগর কলকাতা কার্যত জলের তলায়। শহরের উত্তর থেকে দক্ষিণ, সড়ক পথ থেকে রেলপথ—- যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। জলমগ্ন কলকাতায় স্তব্ধ জনজীবন। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট (Electrocution) হয়ে মৃত্যু হয়েছে ইতিমধ্যে কম করে ৯ জনের। মৌসম ভবন সূত্রে খবর, গত তিন সপ্তাহে অর্থাৎ ১ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর … Read more

Israel-Gaza War: প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যে দেশগুলি, ভারত কবে দিয়েছে?

এই দিনকাল: (Israel-Gaza War) প্যালেস্টাইনকে রবিবার রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেছে ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়া। এরপর একই পথে হেঁটেছে পর্তুগালও। এই আবহে চর্চায় রয়েছে ফ্রান্স। খুব শীঘ্রই দেশটি প্যালেস্টাইনকে স্বীকৃতি দিতে চলেছে। তার আগে গত ২০ মার্চ মেক্সিকো প্যালেস্টাইনকে স্বীকৃতি দিয়েছে। এখনও পর্যন্ত জাতিসঙ্ঘের ১৯৩ সদস্যের মধ্যে ১৫১টি দেশ প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি … Read more

Extra Marital Affairs: বিবাহিত কর্মীর প্রেমে হাবুডুবু মালকিন, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ করার জন্য উপহার দেন ৩,৭১,৮০,৪৪০ টাকা

এই দিনকাল: প্রেমের জাল বিছানো এ ভুবনে কে কখন কাকে মন দিয়ে ফেলেন তা বোঝা দুষ্কর। চিনের এক মহিলা ব্যবসায়ী তাঁর অধস্তন কর্মীর প্রেমে পড়ে বিবাহ বিচ্ছেদ করার জন্য উপহার দেন তিন মিলিয়ন ইউয়ান, ভারতীয় মুদ্রায় যা ৩ কোটি ৭০ লক্ষ টাকার বেশি (৩,৭১,৮০,৪৪০)। এই বিপুল অর্থ দেওয়ার উদ্দেশ্য ওই কর্মী যাতে তাঁর স্ত্রীর ভরণপোষণ … Read more

Brazil: ডেঙ্গু রুখতে মশার চাষ করছে ব্রাজিল, সুরক্ষিত থাকবেন ১৪ কোটি মানুষ

এই দিনকাল: ডেঙ্গু (Dengue) রুখতে অভিনব পদক্ষেপ ব্রাজিলের (Brazil)। দেশটির স্বাস্থ্য মন্ত্রকের উদ্যোগে চাষ করা হচ্ছে কোটি কোটি মশা (Mosquitoes)। বিশ্বের সবচেয়ে বড় জৈব কারখানা গড়ে বিশেষ ধরণের মশার চাষ করা হচ্ছে। এক ধরনের ব্যাকটেরিয়া সংক্রমিত এই মশা আগামী কয়েক বছরে ব্রাজিলে ডেঙ্গুর হাত থেকে প্রায় ১৪ কোটি মানুষকে রক্ষা করবে বলে মনে করা হচ্ছে। … Read more