Tag Archives: Nirmala Sitharaman

Union Budget: বাজেটে কোন জিনিসের দাম কমল, দামী হল কী কী?

এই দিনকাল: গোটা দেশবাসীর নজর ছিল রবিবার কেন্দ্রীয় বাজেট (Union Budget) পেশের দিকে। রীতি মেনে ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। একাধিক জিনিসের দাম যেমন কমানো হয়েছে, তেমনই বাড়ানো হয়েছে বেশকিছু পণ্যের দাম। 

যে পণ্যের দাম কমল

চামড়াজাত পণ্য

জুতো

ক্যানসারের ওষুধ

বিদেশ ভ্রমণ প্যাকেজ

বিদেশে পড়াশোনা

মাইক্রোওয়েভ ওভেন 

টিভি সরঞ্জাম

ক্যামেরা

বিদেশী চলচ্চিত্রের শুটিংয়ের জন্য আমদানি করা যন্ত্রপাতি

ভিডিও গেম তৈরির যন্ত্রাংশ

কফি এবং ভেন্ডিং মেশিন 

সিএনজির সঙ্গে মিশ্রিত জৈব জ্বালানি

বিমানের যন্ত্রাংশ

সস্তা হবে সোলার পাওয়ারের সামগ্রী,

দাম কমবে ক্যানসারের ১৭টি ওষুধ, ব্লাড সুগারের ওষুধের 

১৭টি ক্যানসারের ওষুধের আমদানি শুল্ক কমল

সস্তা হচ্ছে বিদেশ ভ্রমণ, খরচ কমবে পড়াশোনা, চিকিৎসার ক্ষেত্রে।

দাম বাড়ছে যেগুলির

দাম বাড়ছে মদ, সিগারেট, কয়লা-সহ খনিজ পদার্থের।

উল্লেখ্য, নবম বারের জন্য রবিবার বাজেট পেশ করেছেন নির্মলা সীতারমন। তিনি বলেন, ‘ভারতীয় অর্থনীতিতে স্থিতি এসেছে। দেশে কৃষি উৎপাদনশীলতা বেড়েছে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। ১২ বছরে দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা এসেছে। বিনিয়োগ টানার লক্ষ্যে কাজ করছে কেন্দ্রীয় সরকার। দারিদ্র‍্য দূরীকরণে লাগাতার কাজ করছে সরকার। বহু ক্ষেত্রে সরকার বিশেষ পদক্ষেপ নিয়েছে। মানুষের কাজে উন্নয়ন পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য। দেশে কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা বেড়েছে’। 

অন্য দিকে এই বাজেটে পশ্চিমবঙ্গে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। যেহেতু চলতি বছরে রয়েছে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তাই বঙ্গের জন্য আলাদা কী ঘোষণা করা হয় সেদিকে নজর ছিল রাজনৈতিক পর্যবেক্ষকদের। রবিবার দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সাধারণ মানুষের জন্য কিছু নেই। সামাজিক সুরক্ষায় কিছু নেই। ওরা বাংলায় হারবে। রাজনৈতিক ভাবে কিছু করতে পারবে না। ভোট পাবে না বলেই পশ্চিমবঙ্গকে বঞ্চনা।’

তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বাজেটকে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন। রবিবার তিনি ভিডিও বার্তায় বলেন, ‘আজকের বাজেট ঐতিহাসিক। দেশের নারীশক্তির শক্তিশালী প্রতিবিম্ব আজকের এই বাজেট। মহিলা অর্থমন্ত্রী হিসেবে লাগাতার ন’বার বাজেট পেশ করে নতুন রেকর্ড গড়লেন নির্মলা সীতারামন। বর্তমানের স্বপ্নকে বাস্তবায়িত করে এই বাজেট, সেই সঙ্গে ভারতের উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তি মজবুত করে। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের স্বপ্ন ছোঁয়ার মজবুত ভিত্তি এই বাজেট।’