Tag Archives: Crime

Crime: আইসক্রিম বিক্রেতার ধড়-মুণ্ডু আলাদা করে দিল এক ব্যক্তি, ভয়াবহ ঘটনা উত্তরপ্রদেশে



এই দিনকাল: বাকবিতণ্ডার জেরে ধারালো অস্ত্র দিয়ে এক আইসক্রিম বিক্রেতার ধড় থেকে মুণ্ডু (Crime) আলাদ করে দিল এক ব্যক্তি। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাবাঁকিতে। খুন করার পর অভিযুক্ত বাড়ি ফিরে শান্ত ভাবে রান্নার কাজ করতে শুরু করে। পরে পুলিশ তার বাড়ি থেকে গ্রেফতার করে ওই ব্যক্তিকে।


রিপোর্ট অনুসারে নিহত ব্যক্তির নাম বাবলু। ২৫ বছর বয়স তাঁর। পেশায় আইসক্রিম বিক্রেতা। বারাবাঁকি জেলার পারসাওয়াল গ্রামে আইসক্রিম বিক্রির উদ্দেশে গিয়েছিলেন। প্রতিদিনের মতোই আইসক্রিম বিক্রি করতে ওই গ্রামে গিয়েছিলেন তিনি। অভিযোগ, কাজ করার সময়, শঙ্কর যাদব নামে এক স্থানীয় ব্যক্তির সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়। বাকবিতণ্ডার পর শঙ্কর যাদব কাস্তে দিয়ে বাবলুকে আক্রমণ করে। সবার সামনে তার গলা কেটে মাথাটি শরীর থেকে আলাদা করে দেয়। এর পর সেই কাটা মুণ্ডু নিয়ে শঙ্কর যাদব নিজের বাড়িতে চলে যায়। পুলিশ জানিয়েছে, খবর পেয়ে তারা যখন অভিযুক্তের বাড়িতে যায়, তখন দেখা যায় বাড়িতে রান্না করছে অভিযুক্ত।


পুলিশ অবিলম্বে তাকে গ্রেফতার করে, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি বাজেয়াপ্ত করে কাটা মুণ্ডুটি তদন্তকারীরা উদ্ধার করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাবলু তিন ভাইয়ের মধ্যে সবার বড় ছিল। আইসক্রিম বিক্রি করে পরিবারের মুখে খাবার তুলে দিতেন। বাবলুর স্ত্রী এবং তাঁর দুই ছোট সন্তান শোকে মুহ্যমান। তবে ঠিক কী নিয়ে দুজনের বাক বিতণ্ডা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা বিষয়টির আরও তদন্ত চলছে।