এই দিনকাল: বাড়ি থেকে কাজে বেরিয়ে গিয়েছেন মা ও ভাই। আর সেই সুযোগে একান্তে শরীরী খেলায় মত্ত হতে চেয়ে প্রেমিককে ঘরে ডেকেছিলেন তরুণী। কিন্তু তাঁর জন্য যে এমন ঘটনা (Crime) অপেক্ষা করছিল তা ঘুনাক্ষরে টের পাননি কর্নাটকের তুমাকুরুর চিক্কানায়কানাহাল্লির বাসিন্দা কিরণ। ২৭ বছর বয়সী ওই যুবককে ঘরে ডাকার পর কী করলেন তরুণী, পড়লে শিউরে উঠবেন।
প্রেমিকার ডাকে সাড়া দিয়ে ঘরে যেতে একে একে তাঁর হাত ও মুখ বেঁধে ফেলে তরুণী। কিরণ ভেবেছিলেন ভালবেসেই এমনটা করছেন তাঁর প্রেমিকা। কিন্তু পরক্ষণেই পেট্রোল ও কেরোসিনের মিশ্রণ গায়ে ঢেলে দিয়ে তাঁকে জীবন্ত পুড়িয়ে দিলেন ২৭ বছর বয়সী প্রেমিকা প্রেমা। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে কর্নাটকের ব্যাদারাহাল্লি থানা এলাকর অঞ্জনা নগরে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত তরুণীকে পাকড়াও করেছেন তদন্তকারীরা।
রিপোর্ট অনুসারে, অভিযুক্ত তরুণী অঞ্জনা নগরে থাকেন। গত এক বছর ধরে কিরণের সঙ্গে তাঁর প্রণয় ঘটিত সম্পর্ক। দুজনেই রাজাজিনগরের বাশ্যাম সার্কেলের কাছে একটি টেলিকম স্টোরে সেলস এক্সিকিউটিভ হিসেবে কাজ করতেন। সেখান থেকেই মূলত সম্পর্ক তৈরি হয় দুজনের মধ্যে। তদন্তে জানা গিয়েছে, ঘটনাটি মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ ঘটেছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। তদন্তে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে কিরণ প্রেমাকে গুরুত্ব দিচ্ছে না, এই সন্দেহের বশে তাঁকে পুড়িয়ে খুন করেছেন তরুণী। বিষয়টি নিয়ে ডিসিপি (উত্তর-পশ্চিম) ডিএল নাগেশ বলেন, পুলিশ ঘটনাস্থল পরীক্ষা ও বিশ্লেষণ করছে। প্রেমার ফোনে ঘটনাটি রেকর্ড করা হয়েছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে।